হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন
হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন
মাহফুজ রাজাস্টাফ, রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার মাকসুদা,
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল
ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এয়াসিন হাসিব খানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হোসেনপুর উপজেলায় মোট ১৪৫টি কেন্দ্রে প্রথম ডোজের কলেরা টিকাদান কার্যক্রম চলবে। গর্ভবতী নারী ছাড়া ১ বছর বা তার বেশি বয়সী সকল মানুষ এ
টিকা কর্মসূচির আওতায় থাকবেন। সংশ্লিষ্টরা জানান, কলেরার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় কলেরা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স