ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাটে মা'দ'ক'সহ ৪ কা'র'বা'রি গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ২২:২১:০৭
দৌলতদিয়া ফেরিঘাটে মা'দ'ক'সহ ৪ কা'র'বা'রি গ্রে'প্তা'র দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

তারা হলেন-ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেগমপুর এলাকার মো. মিলন হোসেন খান (৩৮), মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতী তলা এলাকার মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনা জেলার আমতলী থানার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশি করে ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক কারবারি। মাদক সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ