ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১৭:১৯:৪৬
ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের  নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি



দেশের উৎপাদিত খাদ্য মজুদ রাখতে সরকার নতুন নতুন খাদ্য গুদাম নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায় খাদ্য মন্ত্রণালয় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট খাদ্য গুদাম সংলগ্ন স্থানে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নতুন খাদ্য গুদাম নির্মাণ করছে ।


দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির নির্মাণ শীর্ষক প্রকল্পে ডব্লিউডি-২৭ প্যাকেজের আওতায় (২) কন্সট্রাকশন অফ নিউ ফুড গুডাউন (০১) ৫০০ মেট্রিকটন ধারণ ক্ষমতা খাদ্য গুদাম তৈরি হচ্ছে। নিমার্ণ প্রকৌশলী রাজ্জাক এন্টার প্রাইজ জেভি, লালবাগ, সদর, দিনাজপুর কাজটি নির্মাণ করছেন। কাজ সমাপ্ত হবে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে।


এই বিষয়ে ফুলবাড়ী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে আপতকালীন সময়ের জন্য সরকার নতুন নতুন খাদ্য গুদাম নির্মাণ করছেন। যাতে করে খাদ্য মজুদ রাখতে কোন সমস্যা না হয়। সংবাদ প্রেরক মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ