ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে মা'দক সেবন ও সংরক্ষণ, তিন যুবকের কা'রাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১৫:৫২:৩২
মোহনগঞ্জে মা'দক সেবন ও সংরক্ষণ, তিন যুবকের কা'রাদণ্ড মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণ, তিন যুবকের কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পানুর গ্রামের পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। দণ্ডপ্রাপ্তরা হলেন-মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) এবং উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)। ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।


নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ