ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বা'স'চা'পা'য় ভ্যানচালকসহ দুজন নি'হ'ত'

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১৫:৩৮:৫৬
নাটোরে বা'স'চা'পা'য় ভ্যানচালকসহ দুজন নি'হ'ত' নাটোরে বা'স'চা'পা'য় ভ্যানচালকসহ দুজন নি'হ'ত'

নিজস্ব প্রতিবেদক


নাটোরে শিশির পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে ভ্যানচালক সাব্বির হোসেন (২৩) এবং বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে ভ্যানযাত্রী সাঈদ হোসেন (৪৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়লে বাসটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ। চালক ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 


 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ