১৮ উইকেটের পতনের দিনে অস্ট্রেলিয়ার বড় লিড
১৮ উইকেটের পতনের দিনে অস্ট্রেলিয়ার বড় লিড
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ৬৪ অলআউটের জবাবে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৫ রান। বোলিংয়ের জবাবটা ম্যাকাই টেস্টের প্রথমদিন যা হলো তাকে মন্দ বলার উপায় নেই। মন্দের যা কিছু হলো সেটা শুধুমাত্র বাংলাদেশের ব্যাটিংয়ে। আর সেই সুযোগে অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টের প্রথমদিন ১০০ রানে এগিয়ে থেকে শেষ করল। তবে দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে আপনি বলতে বাধ্য হবেন- হোয়াট অ্যা ডে! টেস্ট ম্যাচের প্রথমদিন সবমিলিয়ে উইকেট পড়ল ১৮ টা।
মিচেলে স্টার্ক শিকার করলেন মাত্র ১২ রানে ৬ উইকেট। এই কৃতিত্বে খানিকবাদে তাকে ছুঁয়ে ফেললেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলামও। দিনটা শেষ করলেন শরিফুল ৩৫ রানে ৬ উইকেট নিয়ে। টেস্টে এটি তার সেরা বোলিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই বল হাতে দারুণ সাফল্য বাঁহাতি এই পেসারের। ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেনি শরিফুল। মজার তথ্য হলো শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও এদিন দলের সেরা ব্যাটার ছিলেন শরিফুল। দশ নম্বরে ব্যাট করতে নেমে তার ব্যাটেই বাংলাদেশ পায় দলের সর্বোচ্চ ১৪ রান। জ্বি আপনি ঠিক পড়ছেন! বাংলাদেশের প্রথম ইনিংসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। ১৯ বলে তিন বাউন্ডারিতে শরিফুল এই রান করেন।
জানিয়ে রাখি, শরিফুলের চেয়ে বেশি বাউন্ডারিও এই ইনিংসে বাংলাদেশের কেউ হাঁকাতে পারেনি! টসে জিতে অস্ট্রেলিয়া বোলিং বেছে নেয়। ম্যাকাইয়ের তেজি ও বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের কোনো জবাবই খুঁজে পায়নি বাংলাদেশ। ম্যাচের প্রথম বলে উইকেট পড়ে। শুরুর পাঁচ ব্যাটারের চারজনই শূন্য রানে আউট। সাদমান ফিরলেন ম্যাচের প্রথম বলেই। স্টার্কের পরের ওভারে আরেক ওপেনার তানজিদ হাসানও আউট শূন্য রানে। খানিকবাদে তাকে অনুসরণ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও শূন্য রানে বিদায় নিলেন। মুমিনুল ও মুশফিক ৯ রানে ৩ উইকেট হারানো দলকে উদ্ধারে নামেন। কিন্তু তারাও ব্যর্থ। মুমিনুল গেলেন ৯ রান তুলে। লিটন দাস কিছু বুঝে উঠার আগেই শূন্য শেষ। চলতি সিরিজে দুই ইনিংসে দুটোতেই লিটন শূন্য করলেন। ৩৯ রানে ৯ উইকেট হারানো
বাংলাদেশ নিজেদের সর্বনিন্ম রানের লজ্জায় পড়ে কিনা- সেই শঙ্কা জাগে। ব্যাট হাতে শেষ ব্যাটার হিসেবে খেলতে নেমে শরিফুল সেই শঙ্কা অবশ্য দুর করেন। শেষ পযন্ত মাত্র ৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি উইকেটে গতিময় সুইংয়ের ঝড়ো বোলিংয়ে ভেঙ্গেচুরে একাকার হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দিন শেষে অস্ট্রেলিয়া ১০০ রানে এগিয়ে থাকলেও বাংলাদেশের বোলিং বীরত্ব অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলকে কিছুটা স্বস্তি দিচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স