ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১২:১৯:৫৭
দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে দেশটির কয়েকটি শহর ও গ্রামের ওপর ভারী গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।

 

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে আল-মানসুরি শহর, বাইত আল-সাইয়াদের আশপাশের এলাকা এবং মাজদাল জৌনের উপকণ্ঠে ইসরাইলি বাহিনী ভারী কামানের গোলা নিক্ষেপ করে।

 

রাতভর ওই তিন শহর ও গ্রামের বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলেও জানিয়েছে এনএনএ। সংস্থাটির ভাষ্য, এসব এলাকায় ‘কোনো বাড়িই অক্ষত থাকেনি’।

 

এ ছাড়া হাদ্দাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবাল এলাকায়ও একই ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। পাশাপাশি কাছাকাছি উপত্যকাগুলোর দিকে মেশিনগানের গুলিও ছোড়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দক্ষিণ লেবাননের আলি আল-তাহির উচ্চভূমির আশপাশেও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন একজন সংবাদদাতা। এদিকে দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামের আকাশে ইসরাইলি ড্রোনের অবিরাম উড্ডয়নের খবরও পাওয়া গেছে। ইসরাইলি বাহিনীর এসব হামলা ও ধ্বংসযজ্ঞে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ