ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে সরকারি জমি দখল করে বিক্রি ৮ জনের নাম উল্লেখ করে আদালতে ভু'ক্তভো'গীর আবেদন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১০:৫২:৫২
নবীগঞ্জে সরকারি জমি দখল করে বিক্রি ৮ জনের নাম উল্লেখ করে আদালতে ভু'ক্তভো'গীর আবেদন। নবীগঞ্জে সরকারি জমি দখল করে বিক্রি ৮ জনের নাম উল্লেখ করে আদালতে ভুক্তভোগীর আবেদন।
স্টাফ রিপোর্টার



হবিগঞ্জের নবীগঞ্জে জমি দখল করে বিক্রির অভিযোগে একই পরিবারের আটজনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছেন মো. আছাদ মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে আশঙ্কা করে আবেদনকারী ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছেন।



আদালতে দাখিল করা আবেদনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের বাসিন্দা মো. আছাদ মিয়া তার ক্রয়কৃত ও দখলীয় জমি নিয়ে বিরোধের অভিযোগ করেছেন। আবেদনে অভিযুক্ত হিসেবে সমুজ মিয়া (৬৫), সিরাজ মিয়া (৬০), ছুরত মিয়া (৫৫), মোছা. রুবি বেগম (৪৫), মোছা. রুবি বেগম (৩৫), শামীমা বেগম (৩২), হাজেরা বেগম (২৮) ও আফসানা বিবি (৯০)-এর নাম উল্লেখ করা হয়েছে।


আবেদনে আহাদ মিয়া অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তারা আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক ভাবে জমি দখল করে রেখেছে। তিনি দাবি করেন, জমিটি ক্রয় করার পর থেকে তিনি সেখানে দখলে রয়েছেন। কিন্তু অভিযুক্তরা অন্যায়ভাবে তার দখলীয় জমি দখল করে নেওয়ার চেষ্টা করছেন। এবং সরকারি জায়গা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবেদন অনুযায়ী, গত ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আবেদনকারী বাধা দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।




এতে আরও বলা হয়, অভিযুক্তরা আওয়ামীলীগের আমলে সরকারি খাস খতিয়ানের জায়গা দখল করে বিক্রি করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত পরিবারটি। সরকারের জায়গা ক্ষয় করে বিপাকে পড়েছেন আছাদ মিয়া সহ আরো কয়েকজন। আছাদ মিয়ার ক্রয় করা জায়গা পুনরায় জমিতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন আবেদনকারী।


অবস্থায় বিরোধপূর্ণ জমিতে অভিযুক্তদের প্রবেশ ও দখল কার্যক্রম বন্ধ রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন মো. আছাদ মিয়া।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ