ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২১ ২৩:৪৫:৩১
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
কুবি প্রতিনিধি :



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন, প্রাজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও দুঃসময়ে তাঁর দৃঢ়তা, সাহস, সততা ও দায়িত্ববোধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’


তিনি আরও বলেন, ‘একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।’



কুবি উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতির নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ