ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে রাস্তা সংস্কার নিয়ে প্র'তিবাদ করায় প্রকাশ্যে শাসালেন দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২১ ১৫:৪৮:০৬
সান্তাহারে রাস্তা সংস্কার নিয়ে প্র'তিবাদ করায় প্রকাশ্যে শাসালেন দুই বিএনপি নেতা সান্তাহারে রাস্তা সংস্কার নিয়ে প্রতিবাদ করায় প্রকাশ্যে শাসালেন দুই বিএনপি নেতা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-



বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভোগান্তি কমাতে রাস্তার সংস্কার নিয়ে প্রতিবাদ করায় এক ব্যক্তিকে প্রকাশ্যে শাসানো, হুমকি ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রুবেল ইসলাম। অভিযোগের পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।



গত বুধবার রাতে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (দিলদার আলম) এবং ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিপাশ হোসেন।



অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা ও বাঁশহাটি এলাকায় দীর্ঘদিন ধরে একটি সড়ক সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছেলো। এ সমস্যা সমাধানের জন্য গত (১৭ আগষ্ট) সোমবার দুপুরে ৩৩টি পরিবারের স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ নিয়ে তারা সান্তাহার পৌরসভায় যান। অভিযোগ রয়েছে, পৌরসভায় অভিযোগ দেওয়ার সময় রফিকুল ইসলাম (প্রকৌশী শাখা) নামে এক অস্থায়ী কর্মচারীর সঙ্গে তাদের অসৌজন্যমূলক আচরণ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।



পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাটি নিয়ে ভুক্তভোগীর মধ্যে রুবেল ইসলাম সাথে কথা বলেন এবং তিনি বক্তব্য দেন। পরবর্তীতে এ বিষয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন রফিকুল ইসলামসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী এমনটাই বলছেন ভুক্তভোগী। এই ঘটনার জেরে গত বুধবার রাতে তিনি নতুন বাজার এলাকায় বাজার করে বাড়ি যাওয়ার সময় বিপাশ হোসেন ও জুয়েল হোসেন (দিলদার আলম) তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে প্রকাশ্যে শাসানো, হুমকি-ধমকি দেওয়া


এবং মারমুখী আচরণ করা হয়। এতে তিনি ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রুবেল ইসলাম বাদী হয়ে তাদের দুইজনের নাম উল্লেখ করে করে থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের কাছেও নিজের প্রাণের সংকটময় জীবনের কথা জানান। এ বিষয়ে মুঠোফোনে ওয়ার্ড যুবদলের সভাপতি বিপাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবী করেন।


একই সুরে সান্তাহার বিএনপি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েলও অভিযোগটি ভিত্তিহীন বলে জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ