ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহকের সাথে প্র'তারণা ॥ ভি'শন ইলেকট্রনিক্স'কে ভো'ক্তার জ'রিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২১ ১১:২২:০২
গ্রাহকের সাথে প্র'তারণা ॥ ভি'শন ইলেকট্রনিক্স'কে ভো'ক্তার জ'রিমানা গ্রাহকের সাথে প্র'তারণা ॥ ভি'শন ইলেকট্রনিক্স'কে ভো'ক্তার জ'রিমানা
নিজস্ব প্রতিবেদক


গ্রাহকের কাছ থেকে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেট নগরীর উপশহরের সাত্তার ম্যানশনস্থ ভিশন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ আগস্ট) গোটাটিকরস্থ সিলেট জেলা কার্যালয়ে অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।


অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খায়রুল আমিন রাফসান গত ১৫ জুলাই উপশহরের সাত্তার ম্যানশনস্থ ভিশন ইলেকট্রনিক্স থেকে একটি থ্রি-পিন মাল্টিপ্লাগ কেনেন। এ সময় পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন খায়রুল আমিন রাফসান।

অভিযোগের শুনানি শেষে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিশন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ