ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অ'ভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২০ ২১:৩২:৫৭
কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অ'ভিযান কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফলদ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ ও বিভিন্ন সড়কের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।


পরে বিভিন্ন স্থানে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সাবেক সহ-সভাপতি শাহ-ইমরান ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মাওলানা হোসেন মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-মাহমুদ সুমনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন নেতাকর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ