আ'গু'নে পুড়লো কুড়িগ্রামের রৌমারীর ৬ দোকান
আ'গু'নে পুড়লো কুড়িগ্রামের রৌমারীর ৬ দোকান
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে
জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাইটকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কর্তিমারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাইটকামারী বাজারের একটি চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মোঃ আমজাদ আলীর সার ব্যবসার দোকান, মোঃ বাসেদ আলী ও মোঃ আলমগীর হোসেনের কাপড়ের দোকান, মোঃ নিজাম উদ্দিনের ওষুধের দোকান, মোঃ লোকমান হোসেনের চালের দোকান এবং মোঃ ওসমান মিয়ার চায়ের দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে দোকানগুলোতে থাকা মালামালসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর প্রায় ৭৬ লাখ টাকার মালামাল
উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স