ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জ'রিমানা
আপডেট সময় :
২০২৬-০৮-২০ ২০:৪৫:২৯
ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জ'রিমানা
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:
দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পৌর শহরের ওয়ান ওয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা এবং মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে ২০
হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানসহ ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান বলেন, ডায়াগনস্টিক
সেন্টারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়টি যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। প্রাথমিকভাবে তাদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স