ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও একজনের মৃ'ত্যু, আক্রান্ত ৭৫০ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২০ ১৮:১৭:১০
ডেঙ্গুতে আরও একজনের মৃ'ত্যু, আক্রান্ত ৭৫০ জন ডেঙ্গুতে আরও একজনের মৃ'ত্যু, আক্রান্ত ৭৫০ জন


নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন। সব মিলিয়ে চলতি মাসের ২০ দিনে মৃত্যু হয়েছে ২৩ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রামে ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, খুলনায় ১৭৩ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ১৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। আর এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ৭৭ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ