ছয় মাসের সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মায়ের মর্মান্তিক মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখিপুরে ছয় মাসের শিশু সন্তান রেখে সিএনজি দুর্ঘটনায় প্রাণ হারালেন ইমু আক্তার (২০) নামের এক মা। বৃহস্পতিবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ইমু আক্তার নলুয়া থেকে সিএনজি যোগে সখিপুরের দিকে যাচ্ছিলেন। সিএনজি বোয়ালী বাজারের উত্তর পাশে এলে সে সিএনজি থেকে থু-থু ফেলার জন্য মাথা বাইরে বের করে এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে গেছে। পুলিশ পাঠানো হয়েছে লাশ থানায় নিয়ে আসার জন্য। লাশ থানায় এলে তারপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নিহত ইমু উপজেলার রতনপুর গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।