রাজস্থলীতে ১০১ লিটার চো'লাইম'দসহ আ'টক ২
রাজস্থলীতে ১০১ লিটার চো'লাইম'দসহ আ'টক ২
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি ঃ
রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানাজাত পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা পুলিশের এ অভিযান পরিচালিত হয়। থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদের নির্দেশনায় এসআই আক্তার হোসেন, এসআই সুমন দে, এএসআই আব্দুল জলিল, এএসআই আল আমিন, এএসআই রূপম চন্দ্র সেনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। পুলিশ জানায়, অভিযানের সময় ৫ কেজি ধারণক্ষমতার ২০টি প্যাকেটে থাকা মোট ১০১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ মোহাম্মদ রনি হোসেন (২২) ও মোহাম্মদ জাহিদ হোসেন (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজনই চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার বাসিন্দা। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্স এম সাকের আহমেদ জানান, রাত সাড় আটার দিকে বাঙ্গালহালিয়া এলাকা থেকে চোলাই মদসহ দুইজনকে ও একটি সিএনজি চালিত গাড়িসহ আটক কর হয়। আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স