ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীর আরপাঙাশিয় বাজারে সুলভ মূল্যে মানসম্মত ওষুধ দিয়ে সেবায় অনন্য ‘মেসার্স মা মেডিকেল হল’

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৮-১৮ ২৩:০৫:৪৪
আমতলীর আরপাঙাশিয় বাজারে সুলভ মূল্যে মানসম্মত ওষুধ দিয়ে সেবায় অনন্য ‘মেসার্স মা মেডিকেল হল’ আমতলীর আরপাঙাশিয় বাজারে সুলভ মূল্যে মানসম্মত ওষুধ দিয়ে সেবায় অনন্য ‘মেসার্স মা মেডিকেল হল’
মোঃ রেদোয়ান বরগুনা জেলা বিশেষ প্রতিনিধি:

বরগুনা জেলার আমতলী উপজেলার ৭ নং আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আরপাঙ্গাশিয়া বাজারের পূর্ব পাশে গড়ে উঠেছে অভিজ্ঞ গ্রাম্য ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদের পরিচালিত ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান ‘মেসার্স মা মেডিকেল হল’।

​এলাকাবাসীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে মেসার্স মা মেডিকেল হলে দেশি ও বিদেশি সব ধরনের প্রয়োজনীয় ও উন্নতমানের ওষুধ সুলভ মূল্যে বিক্রি করা হয়। তবে প্রতিষ্ঠানের নিজস্ব নীতি ও নিয়মানুযায়ী এখানে ডাক্তারের মূল প্রেসক্রিপশনের বাইরে বা ইচ্ছেমাফিক কোনো ওষুধ পরিবর্তন করে দেওয়া হয় না, যা সঠিক চিকিৎসাসেবা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

​প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ এলাকায় একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। তার অমায়িক ব্যবহার, সততা এবং নিখুঁত দিকনির্দেশনার কারণে সহজেই তিনি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। যেকোনো শারীরিক সমস্যায় এলাকার মানুষ নিশ্চিন্তে তার শরণাপন্ন হন।

​আরপাঙ্গাশিয়া বাজারের পূর্ব পাশে অবস্থিত এই মা  মেডিকেল হলে গেলে এক ছাদের নিচেই সকল ধরনের দেশি-বিদেশি ওষুধ নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। আন্তরিক সেবা ও গুণগত মান বজায় রেখে এলাকার মানুষের চিকিৎসা সেবায় মেসার্স মা মেডিকেল হল আস্থা অর্জনে সক্ষম হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ