ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে সীমান্তবর্তী ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম
ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে সীমান্তবর্তী ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)
থেকে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৫ জন যুবককে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলসও প্রদান করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ২৬ জুলাই থেকে শুরু হওয়া চার সপ্তাহব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস বিতরণ করেন, বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।” বিজিবি মহাপরিচালকের ঘোষণার বাস্তবায়নে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান অতিথি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস দেওয়া হয়েছে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারেন। অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-
জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জোদান আল মুসা, পিপিএমসহ বিজিবি ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স