মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প'রিত্য'ক্ত ভবন থেকে অ'র্ধগ'লি'ত ঝু'ল'ন্ত ম'রদে'হ উ'দ্ধার
মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।
সোমবার (১৭-আগস্ট) ২০২৬ দুপুরে ওই পরিত্যক্ত বাসা পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান আনসার সদস্য। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স