ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জ'রিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস
ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জ'রিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস
নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জ'রিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য, প্রসাধনী ও ওষুধ নির্মূল এসব ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৮/২০২৬ তারিখে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব জনাব মো: আবু হাসান-এর নেতৃত্বে ও র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মুসলিমাবাদ এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই, ঢাকা-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চৌধুরাণী আয়ুর্বেদিক-এর স্বত্বাধিকারী মাহফুজা ইয়াসমিন’কে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা), আনোয়ার হোসেন (৪৫) কে ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং আরো একটি কারখানা বন্ধ করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও যৌন উত্তেজক ওসুধ জব্দ করে ধ্বংস করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তপন সরকার সিনি: সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স