ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৬ ১৮:৩২:৪৬
কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি
নিজস্ব প্রতিবেদক


কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।



এরই ধারাবাহিকতায় র‍্যাব-, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক অদ্য ১৬ই আগস্ট ২০২৬ তারিখ, সকাল ০৯:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সোনাডাঙা থানাধীন সোনাডাঙা আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex এবং ১৬০ বোতল Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। মোঃ সাজ্জাদ হোসেন (২৬), পিতা: বাবলু মোল্লা, থানা: খুলনা সদর, খুলনা এবং ২। মোঃ আতাউর রহমান (৩৫), পিতা: গোলাম সরোয়ার, সাং: শ্রীরামপুর, থানা ও জেলা: সাতক্ষীরা।* গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ