ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক লুৎফর রহমান লিটনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৫ ২১:২৪:২০
সড়ক দুর্ঘটনায় আহত রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক লুৎফর রহমান লিটনের মৃত্যু সড়ক দুর্ঘটনায় আহত রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক লুৎফর রহমান লিটনের মৃত্যু
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ডাবতলি এলাকার মৃত বশির সেক্রেটারীর পুত্র রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফর রহমান লিটন (৪৬) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৫আগস্ট) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


স্থানীয় সূত্রে জানাযায় (৩০জুলাই) স্ত্রীকে দ্রুত কর্মস্থলে নিয়ে যাওয়ার পথে রাণীশংকৈল-কাঁঠালডাঙ্গী সড়কের পদমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম লুৎফর রহমান লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াশিন আলী,ডিগ্রি কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দীন জাকির, বিএনপি সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, প্রেস ক্লাব সাবেক সভাপতি মরহুমের বন্ধু মোবারক আলী, নিশিদ্ধ সংগঠন আওয়ামীলীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ, সাবেক মেয়র আলমগীর সরকার,ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,সাবেক মেয়র মকলেসুর রহমানসহ কলেজের সহকর্মী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।


শনিবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পাঁচপীর কবরস্থানে দাফন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ