ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীকে পেটালেন প্রধান নির্বাহী কর্মকর্তা, অপসারণের ঘোষণা ডিসির


আপডেট সময় : ২০২৬-০৮-১৪ ১১:২০:০২
কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীকে পেটালেন প্রধান নির্বাহী কর্মকর্তা, অপসারণের ঘোষণা ডিসির কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীকে পেটালেন প্রধান নির্বাহী কর্মকর্তা, অপসারণের ঘোষণা ডিসির
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ফজলে রাব্বীর বিরুদ্ধে কুড়িগ্রাম পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা এক কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ( ১৩ আগষ্ট ) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলা পরিষদের ডাকবাংলো'তে সিইওর আবাসিক কক্ষে ঘটনাটি ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ঘটনার প্রতিবাদ ও সিইওর অপসারণের দাবিতে আজ দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে কুড়িগ্রাম পৌর কর্মচারী অ্যাসোসিয়েশন। এতে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে জন্মনিবন্ধন ও নাগরিক সনদসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ফজলে রাব্বীকে আগামী রোববারের মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, ‘এমন কর্মকর্তাকে কুড়িগ্রামে বহাল রাখার সুযোগ নেই।’ অভিযোগ অনুযায়ী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক রশিদকে বিল-ভাউচার ও নথিপত্র নিয়ে নিজের বাংলোতে তলব করেন সিইও মোঃ ফজলে রাব্বী।


রাজ্জাক উপস্থিত হলে নথি দেখে তাঁকে গালিগালাজ শার্টের কলার ধরে মেঝেতে ফেলে দেন এবং ফাইল ছুড়ে মারেন সিইও। এর কিছুক্ষণ পর নাশতা নিয়ে গেলে সিইও মোঃ ফজলে রাব্বী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মোঃ আনারুল ইসলামকেও গালিগালাজ ও চড়-থাপ্পড় মারেন। ঘটনার পর দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক ও পরিচ্ছন্নতাকর্মী মোঃ আনারুল ইসলাম ঘটনাটি কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতাদের জানান। পরে জরুরি সভা ডেকে তাঁরা কর্মবিরতির ঘোষণা দেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে কুড়িগ্রাম পৌরসভায় অবাঞ্ছিত ঘোষণা করেন। ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক রশিদ বলেন, ‘সিইও আজকে আমাদের সঙ্গে যে আচরণ করেছেন, তা মেনে নেওয়ার মতো নয়। ঠুনকো অজুহাতে আমাদের পিটিয়েছেন। একজন কর্মকর্তা কখনোই অধীনস্থ কর্মচারীর গায়ে হাত দিতে পারেন না। আমরা তাঁর সঠিক বিচার ও অপসারণ চাই।’ কুড়িগ্রাম পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান বুলু বলেন, ‘চাকরিবিধি লঙ্ঘন করে সিইও দুজনকে পিটিয়েছেন। এর আগেও একাধিক কর্মচারীর গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আজকের ঘটনা ক্ষমার অযোগ্য। অবিলম্বে তাঁর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’ অভিযোগের বিষয়ে জানতে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ফজলে রাব্বীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘সিইওর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে অপসারণের ব্যাপারে আমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। রোববারের মধ্যে তাঁকে অপসারণ করা হবে। এমন কর্মকর্তাকে বহাল রাখার সুযোগ নেই।’


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ