সলঙ্গা ডায়াগনস্টিক সেন্টার'র শুভ উদ্বোধন
সলঙ্গা ডায়াগনস্টিক সেন্টার'র শুভ উদ্বোধন
মো: আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার :
একটি অত্যাধুনিক,কম্পিউটারাইডজ চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার'র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে সলঙ্গা থানামোড় মীর প্যালেসে আছিয়া বছির মেডিকেল সেন্টার সংলগ্ন "সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার" এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আফছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বিএ,আলহাজ্ব সাইফুল ইসলাম, আবু হানিফ মাষ্টার। উপস্থিত মেহমানগণ জানান,ভাল মানের সেবার মনমানসিকতা নিয়ে সম্পূর্ণ অত্যাধুনিক কম্পিউটারাইডজ একটি সেবামূলক ডায়াগনস্টিক প্রতিষ্ঠান "সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার"। এখানে সেবাকেই প্রাধান্য দেয়া হবে,গরীব অসহায় ও কোরআনের হাফেজ ও ইমামদের জন্য বিশেষ সুবিধা রাখার ব্যবস্থা থাকবে। এছাড়াও উদ্বোধন উপলক্ষ্যে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা: আরিফুল ইসলাম নাইম,ডা: মাসুমা আক্তার,ডেন্টিস্ট রাজিয়া সুলতানা।
উদ্বোধন উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স