কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন
কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ করের ছেলে রুদ্র নীল কর নিলয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে। সে কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮২ নম্বর পেয়েছে। নিলয়ের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন। রুদ্র নীল কর নিলয় ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং পরিবারের সহযোগিতার কারণেই সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে বলে জানা গেছে।
নিলয়ের বাবা কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর বলেন, “ছেলের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে নিয়মিত পড়াশোনা করেছে এবং পরীক্ষার আগে নিজের পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোযোগী ছিল। শিক্ষক হিসেবে আমি সবসময় তাকে পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরিবারের সবার উৎসাহ রয়েছে। তিনি আরও বলেন, “আমার ছেলে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য ভালো কিছু করতে চায়। সবাই যেন তার জন্য আশীর্বাদ ও দোয়া করেন—এটাই আমাদের প্রত্যাশা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স