ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকল স্বর্ণের মূর্তি প্রতারণাসহ ১৭ মামলার পলাতক আসামি আকাশ ঠাকুরগাঁও ডিবির হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১১ ০৯:৫০:৫০
নকল স্বর্ণের মূর্তি প্রতারণাসহ ১৭ মামলার পলাতক আসামি আকাশ ঠাকুরগাঁও ডিবির হাতে গ্রেপ্তার নকল স্বর্ণের মূর্তি প্রতারণাসহ ১৭ মামলার পলাতক আসামি আকাশ ঠাকুরগাঁও ডিবির হাতে গ্রেপ্তার
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোঃ মোস্তফা আলী ওরফে আকাশ (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের জানায়, তার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ মোট ২৭টি মামলা রয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তফা আলী ওরফে আকাশ পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগথা এলাকার মোঃ মোবারক আলীর ছেলে। সোমবার (১০ আগস্ট) ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান।



তিনি জানান, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এ টি এম গোলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবিতে তদন্তাধীন নকল স্বর্ণের মূর্তির প্রতারণা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোস্তফা আলী ওরফে আকাশের অবস্থান শনাক্ত করা হয়। পরে দিনভর অভিযান চালিয়ে তাকে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান বলেন, পুলিশের তথ্য অনুযায়ী আকাশ সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এর আগে তিনি গাজীপুরে অবস্থান করে মাদকের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও জানান তিনি।


পুলিশ জানায়, বর্তমানে আকাশ গোপনে ও কৌশলে হরিপুর ও রাণীশংকৈল থানা এলাকায় বিভিন্ন সময়ে অবস্থান করে মাদক, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। মাঝে মধ্যে নিজ এলাকা পীরগঞ্জেও অবস্থান করে বিভিন্ন অপরাধে জড়ানোর তথ্য পেয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আকাশের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা মুলতবি রয়েছে। পুলিশ আরও জানায়, মাদক ব্যবসা ও প্রতারণার মাধ্যমে তিনি বিভিন্ন মানুষকে সর্বস্বান্ত করেছেন বলে তথ্য পাওয়া গেছে।


তার ভয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ করতে সাহস পাননি বলেও পুলিশ দাবি করেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ