ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীর পুকুরে মিলল বৃদ্ধের লাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৬ ১৮:৫৪:৩৬
বোয়ালখালীর পুকুরে মিলল বৃদ্ধের লাশ বোয়ালখালীর পুকুরে মিলল বৃদ্ধের লাশ
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের


বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দিলীপ সর্দ্দার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালাইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলীপ সর্দ্দার ৩ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি মাথায় রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। নিহতের ছেলে রুপন সর্দ্দার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সবার অগোচরে তার বাবা ঘর থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।


দুপুর ২টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে স্থানীয়দের সহায়তায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইলতেজা তারান্নুম পুষন জানান, দুপুর আড়াই টার সময় স্বজনরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ