ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৬ ১৮:৩৪:০৯
সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার


মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্তবিভিন্ন মামলারজন আসামিকে গ্রেপ্তার করেছে


পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পারিবারিক সহিংসতার মামলার ওয়ারেন্টভুক্ত একই পরিবারের ৪ জন, যৌতুক আইনের মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন, রাজনৈতিক মামলার ১ জন এবং দস্যুতার চেষ্টা মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোট ৭ জন আসামিকে আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ