ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবসে জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবসে জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
মোঃ রাকিব হাসান, জামালপুর।
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। পরে জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা, জাতীয় ছাত্রশক্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স