ফুলবাড়ীতে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
মো, হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:
দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুরের মধ্যবর্তী দলদলিয়া ডাঙ্গাপাড়ায় দুই ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়ন ও ফুলবাড়ী পৌর শহরের তেতুলিয়া সংল্গ মহেশপুর মোড়ে ফুলবাড়ী মধ্যপাড়া ও বড়পুকরিয়া যাবার মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মোছা. আফরোজা খাতুন (৫০) ও মো. আজগার বাবু-কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালানো হয়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দাযের করা হলেও এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার করা হয় নাই। আসামীরা বহাল তবিয়তে প্রকাশ্যে ঘোরা ফেরা করছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়বে।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে মহা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে পরিবহনে থাকা চাল ও যাত্রিরা। পরে পার্বতীপুর থানার এস আই তুহিন আসামীদের দ্রুত আটক করা হবে এমন আশ্বাসের পরে মানববন্ধন প্রত্যাহার করেন স্থানীয় গ্রামবাসীরা।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স