নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর- ২ এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বক্তব্য রাখেন।
এসময় জুলাই যুদ্ধা সুজন মিয়া, এনসিপি নেতা মাছুম, জামায়াতে ইসলামীর আমীর শরীফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হক তালুকদার, আনোয়ার হোসেন, মহিউদ্দিন মুক্তা, নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ ও সহকারী কমিশনার( ভুমি) সাদিয়া আফরিন এনি বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ও জুলাই যুদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স