খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৫ আগস্ট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৫ আগস্ট
খুকৃিবি প্রতিনিধি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামী ১৫ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীন বিভাগীয় অডিটোরিয়ামে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবন সম্পর্কে ধারণা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সকল নবীন শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ৪ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স