ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বেড়েই চলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার চুরি, উদ্বেগে কৃষক ও মিল মালিকরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৫ ০৯:০৯:৪৬
ফুলবাড়ীতে বেড়েই চলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার চুরি, উদ্বেগে কৃষক ও মিল মালিকরা ফুলবাড়ীতে বেড়েই চলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার চুরি, উদ্বেগে কৃষক ও মিল মালিকরা
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিন দিন বেড়েই চলছে বৈদ্যুতিক ট্রান্সফরমারবিদ্যুতের তার চুরির ঘটনা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেচ পাম্প ও রাইস মিলের ট্রান্সফরমার খুলে ভেতরের তামার কয়েল চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে কৃষক, সেচ পাম্পের মালিক ও মিল মালিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের মহদীপুর এলাকায় গিয়ে দেখা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর মালিকানাধীন একটি মিলের পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার খুলে ভেতরের তামা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


ট্রান্সফরমারের খোলস দুটি পাশের জমিতে পড়ে থাকতে দেখা যায়স্থানীয়রা জানান, ভোরে হাঁটতে বের হয়ে তারা ট্রান্সফরমার দুটি জমিতে পড়ে থাকতে দেখে বিষয়টি বুঝতে পারেন। পরে ফুলবাড়ী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পাশের একটি সেচ পাম্পের ট্রান্সফরমার একইভাবে চুরি হয়েছে। এছাড়া গত এক মাসে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের কোনো না কোনো গ্রামে ট্রান্সফরমার ও বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে আমন ধানের মৌসুম চলায় অনেক উঁচু জমিতে সেচের জন্য কৃষকদের সেচ পাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে। এ অবস্থায় ট্রান্সফরমার চুরি অব্যাহত থাকলে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।


স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ট্রান্সফরমারবিদ্যুৎ সরঞ্জাম চুরি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, ট্রান্সফারমার ও তার চুরির সাথে জড়িতদের খোঁজ চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ