ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০২ ২৩:০৯:২০
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি

,
সকল পরিবহন শ্রমিক ঐক্য গড়ি কাজ-মজুরি-মর্যাদা নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২১৮১) ভোলা জেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকালে ভোলা জেলা পরিষদ কনফারেন্স রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিক্সা (সিএনজি) হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিক্সা (সিএনজি) হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় মোঃ গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা সভাপতি সহিদুল আলম মানিক, জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত শ্রমিক সংগঠনই শ্রমিকদের অধিকার আদায় এবং কল্যাণ নিশ্চিত করার প্রধান হাতিয়ার। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

একই সঙ্গে শ্রমিকদের যেকোনো সমস্যাদাবি-দাওয়া সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, সংগঠনের সুনাম অক্ষুণ্ন রেখে শ্রমিকবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোলা জেলা কমিটিকে আরও শক্তিশালী, কার্যকর ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ