ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের বড়াইগ্রামের শিক্ষক / সাংবাদিক বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০১ ১১:১১:১৭
নাটোরের বড়াইগ্রামের শিক্ষক / সাংবাদিক  বাঁচতে চায় নাটোরের বড়াইগ্রামের শিক্ষক / সাংবাদিক বাঁচতে চায়
রাজশাহী বিভাগীয় প্রধানঃ


দুই শিশুসন্তানকে রেখে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিক্ষক আব্দুল হামিদ, চিকিৎসায় সহযোগিতার আকুতি আমাদের একজন প্রিয় সহকর্মী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য এবং বনপাড়া বার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক আব্দুল হামিদ ভাই ব্রেন স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থতার কারণে একদিকে চলছে তার জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে মাত্র ৩ বছর বয়সী ও ১০ মাস বয়সী দুই শিশু সন্তানকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। টাকার অভাবে প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা করানোও কঠিন হয়ে পড়েছে। এই কঠিন সময়ে আমাদের সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার বড় অবলম্বন।


দুই নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকিয়ে আসুন, যার যতটুকু সামর্থ্য আছে—সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সমাজের বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষদের প্রতি আকুল আবেদন—আব্দুল হামিদ ভাইয়ের চিকিৎসায় সহযোগিতা করুন। আপনার সামান্য সহায়তাও তার চিকিৎসা চালিয়ে নিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। যোগাযোগ: 📞 ০১৭২৬-৪৮৮৬৬৫ (আব্দুল হামিদ মাস্টার) মানুষ মানুষের জন্য। আজ আপনার একটু সহযোগিতাই হয়তো একটি পরিবার নতুন জীবন দ পাবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ