ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০১ ১০:২৬:০০
সাভারে তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাভারে তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি


নদী রক্ষাপ্রকৃতি সুরক্ষায় কাজ করা সামাজিক সংগঠন তরী বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সাভারের উত্তর জামসিং সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তব্য রাখেন মো. কবির হোসেন, প্রফেসর সালে আহমেদ, মোস্তফা কামাল এবং মো. হান্নান মিয়া।

তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুর সালাম, আনোয়ার হোসেন, আসলাম হোসেন, মাসুদ রানা, হালিম, লুৎফর রহমান, বেলায়েত হোসেন, সুমন, হাফিজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ