ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় পদ্মা নদীতে এক যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ২১:৪৪:১৯
ভেড়ামারায় পদ্মা নদীতে এক যুবক গুলিবিদ্ধ ভেড়ামারায় পদ্মা নদীতে এক যুবক গুলিবিদ্ধ
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :



কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে শ‌রিফুল ইসলাম ব‌বি (৩৮) না‌মের এক যুবক গু‌লি‌বিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারার গোলাপনগর ম‌নি পার্ক এলাকা থে‌কে উত্তর দিকে এক কি‌লো‌মিটার দূ‌রে পদ্মায় এ ঘটনা ঘ‌টে। গু‌লি‌বিদ্ধ শ‌রিফুল ইসলাম উপ‌জেলার বাহাদুরপুর ইউনিয়‌নের বাহাদুরপুর গ্রা‌মের মৃত আলম খন্দকারের ছে‌লে। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন ম‌নি পা‌র্কের মা‌লিক ম‌নিরুল ইসলা‌ম ম‌নি। রা‌তেই গু‌লি‌বিদ্ধ যুবক‌কে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌লেও সেখানে তাঁকে পাওয়া যায়‌নি।


পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, গতকাল দিবাগত রাত ৩টার দিকে পদ্মা তীরবর্তী এলাকার মনি পার্কের মালিক চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মায় যান। এ সময় পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছলে অপর একটি স্পিডবোট থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় শ‌রিফুল ইসলাম ব‌বি গুলিবিদ্ধ হন।


বিষয়ে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, হাসপাতালের ভর্তি রেজিস্টারে গু‌লি‌বিদ্ধ ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও তাঁকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। জরু‌রি বিভা‌গের রে‌জিস্টা‌রে আহতের কারণ লেখা আছে গানশুট।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ