ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ২০:৪৩:৫৫
ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

"আগে দেশ, আগে মাতৃভূমি। ক্ষমতার লোভে আমরা দেশকে পিছিয়ে দেব না। আদর্শ পদদলিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতা চায় না।"—এমন মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মাদারীপুর জেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক। তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম এবং সংগঠনের জেলা উপদেষ্টা আলহাজ আজহার উদ্দিন মোড়ল। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


সমাবেশ শেষে নেতৃবৃন্দ মাদারীপুর জেলা মডেল মসজিদের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ