ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ১৯:৩২:৩৩
কেন্দুয়ায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস পালিত কেন্দুয়ায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়ায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে 'কেন্দুয়া লোকজ সাহিত্য আসর'-এর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এই স্মরণসভার প্রতিপাদ্য ছিল-“সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে।” কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং সমকালের কেন্দুয়া প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর বর্ণাঢ্য জীবন ও মরমী দর্শন নিয়ে আলোচনা করেন। কেন্দুয়ায় বাউল সাধকের স্মরণে একটি চত্বর নির্মাণের জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন।


এছাড়া সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া নির্মূলে তিনি সকলের সহযোগিতা ও সুদৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন। সভার শুরুতে মাদক ও অনলাইন জুয়া নির্মূলে বিশেষ ভূমিকা রাখায় লোকজ সাহিত্য আসর ও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালীর হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন,জালাল উদ্দীন খাঁর সুযোগ্য নাতী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কেন্দুয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু।


এছাড়াও আমন্ত্রিত অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের (অপসারিত) চেয়ারম্যান হারুন-অর রশীদ ,সাংবাদিক লাভলু পাল চৌধুরী, বেতার ও টেলিভিশন শিল্পী আবুল বাশার তালুকদার, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দীন ভুইয়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী দিলাবাহার দিলু,উপজেলা জাসাস আহবায়ক গোলাম মোস্তফা ভুইয়া হাবুল প্রমুখ। বক্তারা-জালাল উদ্দিন খাঁর বহুমুখী জীবন, কর্ম এবং বাংলা লোকসংগীতে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নতুন প্রজন্মের মাঝে এই মরমী সাধকের দর্শন ও সৃষ্টি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


আলোচনা সভা শেষে মহাধুমধামে বাউল সাধক জালাল উদ্দিন খাঁর স্মরণে তাঁর অবিনাশী লিখনির গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা, যা গভীর রাত পর্যন্ত শ্রোতাদের মাতিয়ে রাখে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ