ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণ
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণ
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৬টি বাইসাইকেল, ৮০ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির অর্থ এবং ১১টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার আহ্বানও জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স