দিনাজপুরের বীরগঞ্জে র্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের বীরগঞ্জে র্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে র্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৩০ জুলাই, ২০২৬ সকাল ০৭.৪০ ঘটিকার সময় সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন গোবিন্দপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ ওসমান গনি (৪৫), পিতা- মৃত সহীদুল্লাহ ইসলাম এর বসতবাড়িতে তল্লাশী করা হলে তার গোয়ালঘরে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায় অভিযুক্ত ০১। মোঃ ওসমান গনি (৪৫), পিতা-মৃত সহীদুল্লাহ ইসলাম, সাং- গোবিন্দপাড়া, ০২। মোঃ সাকিব ইসলাম (১৯), পিতা- নবী হোসেন, সাং-সাহাডুবী এবং ০৩। মোঃ আইনুল হক (৪০), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-গোবিন্দপাড়া, সর্ব থানা-বীরগঞ্জ, জেলা- দিনাজপুর’দের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা দীর্ঘদিন যাবৎ দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিলো। উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স