কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই: সন্দেহভাজন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন
কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই: সন্দেহভাজন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রানা হাসান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটন ও অন্য আসামিদের শনাক্তে তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে কেন্দুয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়ার একটি ভাড়া বাসা থেকে সিরাজুল ইসলামের ছেলে রানা হাসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৭ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়। তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত করতে আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই মো. রেজাউল করিম বলেন, মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এলআইসি (LIC)-এর সহযোগিতা চাওয়া হয়েছে।
ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলোর একটি সিম এখনও সক্রিয় থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা থাকলেও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত মূল ও অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে কেন্দুয়া পৌর শহরের মধ্য সাউদপাড়া এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় হামলায় ওই ব্যবসায়ী গুরুতর আহত হন।
ঘটনার পরদিন ২২ জুলাই ভুক্তভোগী অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়। মামলার নম্বর ২৪(৭)/২০২৬। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স