নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদফতরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ভবনের চতুর্থ তলায় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে গেলে শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সমাজসেবা অধিদফতরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ওই ভবনে গিয়েছিলেন। নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলম খান জানান, খবর পেয়ে তার নেতৃত্বে আট সদস্যের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাত শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা হয়। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। তিনি আরও জানান, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। তবে আটকে পড়া শিক্ষার্থীদের কেউ আহত হননি। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স