হিজলায় কর্মক্ষেত্রে দুর্নীতি: ভূমি কর্মকর্তা চাকুরিচ্যূত
আপডেট সময় :
২০২৬-০৭-২৭ ১৯:৫১:৫৬
হিজলায় কর্মক্ষেত্রে দুর্নীতি: ভূমি কর্মকর্তা চাকুরিচ্যূত
[5:47 PM, 7/27/2026] রাহাদ সুমন সাংবাদিক বানারীপাড়া উপজেলা বরিশাল: আগৈলঝাড়ায় সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রাহাদ সুমন বরিশাল ব্যুরো :
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে স্কুলের সামনে সোমবার সকালে মানববন্ধন করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামের আলিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার মীমের (২২) সাথে পারিবারিকভাবে বিবাহ হয় ডাসার থানার আজালিয়া গ্রামের আজিজ আকনের ছেলে ফরহাদ আকনের (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সুমি আক্তার মীমকে মারধর করে তার শশুর, শাশুড়ি ও দেবর।
ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে সি.আর মামলা নং১৩০/২০২৪ রয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:
বরিশালের হিজলায় সরকারি খাসজমির খাজনা গ্রহণ করায় এক ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা (তহসিলদার) চাকরিচ্যুত হয়েছেন। উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা (সাময়িক বরখাস্তকৃত) শঙ্কর চন্দ্র মালাকারকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়।
আজ সোমবার দুপুরে হিজলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয় বলে জানান তিনি।
এর আগে ২২ জুলাই বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক আদেশে শঙ্কর চন্দ্র মালাকারকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (৩) (ঘ) অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স