ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২২ ১৯:৩৩:৫৩
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
এম মনির চৌধুরী রানা


বোয়ালখালীতে মোটরসাইকেলর ধাক্কায় আহত মো.মুছা (৫২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, নগরীর কোতোয়ালী থানার পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মো. মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর পূর্ব গোমদন্ডী লাল মিয়ার বাড়ির মৃত আল আমিনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।


সেইদিন বিকেলে গুরুতর আহত অবস্থায় মুছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে স্থানান্তর করা হয়। পরদিন আইসিইউ সাপোর্টের জন্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ