ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ে নবম-দশম শ্রেণির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২২ ১৮:২৪:৩৪
চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ে নবম-দশম শ্রেণির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ে নবম-দশম শ্রেণির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবম শ্রেণিদশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ) সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে এ প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. সুজন। প্রধান শিক্ষক মো. জামাল হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে ওঠে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশেও সহায়ক। প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সঞ্জীব কুমার সাহা

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ