কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ও ফোন ছিনতাই
কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ও ফোন ছিনতাই
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে সাউদপাড়া (মতির মোড়) এলাকার মায়েশা মেডিকেল হল সত্ত্বাধিকারী আমিনুল ইসলাম টিপু (ফার্মেসি ও বিকাশ) ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ১১টা ৫ মিনিটে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মধ্য সাউদপাড়ার ছোটন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩-৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে।
এ সময় ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা বিকাশের ব্যবসার নগদ ৩ লাখ টাকা, প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং প্রায় ৪ হাজার টাকা মূল্যের দুটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেন, এই ঘটনার জন্য তীব্র নিন্দা জ্ঞ্যাপন করছি সেই সাথে ছিনতাইকারীদের গ্রফতারের জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আজ লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি ঘটনাতে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২২-০৭-২০২৬
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স