ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর দক্ষিণে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২১ ২৩:২০:৩০
মিরপুর দক্ষিণে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরপুর দক্ষিণে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আগামী ডিএনসিসি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে” -মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে "মতবিনিময় ও সুধী সমাবেশ" আজ ২১ জুলাই কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মিরপুর দক্ষিণ থানা আমীর ও মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা সম্পন্ন সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। দুর্নীতি, অন্যায় ও অবিচার দূর করতে তরুণ প্রজন্মসহ সমাজের সকল শ্রেণী- পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলে যানজট ও জলাবদ্ধতা নগরবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো সমাধানে পরিকল্পিত নগরায়ন ও জনগণের সম্পৃক্ততা প্রয়োজন।" প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর ১১ নং ওয়ার্ডের মনোনীত কমিশনার প্রার্থী কামরুল আহছান মুরাদ। বক্তারা দেশের চলমান সংকট উত্তরণে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠন এবং মানুষের কল্যাণে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এর পক্ষে জনমত গঠনের জন্য সকলে ঐক্যমত পোষণ করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ