ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের পর্যটন সম্ভাবনা ও জয়নুল আবেদিন পার্ক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২১ ০৯:৩৫:৩৬
ময়মনসিংহের পর্যটন সম্ভাবনা ও জয়নুল আবেদিন পার্ক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ময়মনসিংহের পর্যটন সম্ভাবনা ও জয়নুল আবেদিন পার্ক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহ প্রতিনিধি:


জেলার পর্যটন শিল্পকে আরও গতিশীলআকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহের পর্যটন খাতের বিদ্যমান সুযোগ-সুবিধা, সম্ভাবনা ও উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলার বিনোদন কেন্দ্রসমূহকে আরও দর্শনার্থীবান্ধব ও আধুনিক রূপে গড়ে তোলার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বক্তারা জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটন বিকাশের অন্যতম সম্পদ হিসেবে উল্লেখ করে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এ খাতকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ককে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক সুবিধাসম্পন্ন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।


সভায় অংশগ্রহণকারীরা পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ